ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বাড্ডা এলাকায় ছিনতাইকারীর ছুরির আঘাতে দুই পোশাককর্মী আহত হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে সুবাস্তু শপিং মলের সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- মো. শফিকুল ইসলাম (৪০) ও মো. এমদাদুল হক (২৮)।
পরে তাদের এলাকাবাসী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।
শফিকুলের ভাই মেজবা উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে কাজ শেষে বাসায় ফেরার সময় সুবাস্তু শপিং মলের সামনে ৫/৬ জন ছিনতাইকারী তাদের ছুরিকাঘাত করে। এ সময় তাদের দুজনের কাছ থেকে দুটি মোবাইল সেট ও নগদ টাকা নিয়ে যায় তারা।
দুই পোশাক শ্রমিককে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়। পরে ভোর ৬টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঢামেক পুলিশ ফাঁিড়র উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক জানান, আহত দু'জনের শরীরের বিভিন্ন স্থানে ছরিকাঘাতের চিহ্ন রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমইউএস/এমআই/১৩১৩ ঘ.
bdnews24