বরিশাল, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল শহরে হাইড্রোক্লোরিক এসিডবাহী ট্যাংকার উল্টে যাওয়ার ঘটনায় একজন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার রাত সাড়ে ১০টার দিকে শহরের সি অ্যান্ডবি রোডে উপজেলা পরিষদ ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ওই দুর্ঘটনায় দুজন নিহত হওয়ার খবর এর আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন ঘটনাস্থলে উপস্থিত দমকল বাহিনীর কর্মকর্তা সাখাওয়াত হোসেন।
পরে কোতয়ালী মডেল থানার সহকারী পুলিশ কমিশনার ছালেহ উদ্দিন একজন নিহত হওয়ার খবর জানান। তিনি বলেন, ট্যাংক লড়িটি উল্টে পড়ার সময় চালক ফরিদ মিয়া আহত হন। নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
সাখাওয়াত বলেন, নিহতদের একজন পথচারী, অন্যজন গাড়ির ভেতরে ছিলেন।
নিহত পথচারীর নাম সোহরাব গাজী (৪৫)। তিনি শহরের খানবাড়ি এলাকার বাসিন্দা। অপরজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ট্যাংকারটি অপসোনিন কম্পানির বলে জানা গেছে।
দুর্ঘটনার পর প্রায় তিন ঘণ্টা বরগুনা, পিরোজপুর, পটুয়াখালী, ঝালকাঠী ও ঢাকাসহ বিভিন্ন রুটের যানবাহন চলাচল বন্ধ ছিল।
দুর্ঘটনার প্রায় দু'ঘণ্টা পর সড়ক ও জনপথ অধিদপ্তরের ফেরি বিভাগের একটি ক্রেন এসে ট্যাংক লড়িটি সিয়ে নিহতের লাশ উদ্ধার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/এইচএ/পিডি/১১৩১ ঘ.
bdnews24