ঢাকা, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গুলশানের জোড়া খুনের আসামি মিথুন ও রুবেলকে গ্রেপ্তারে নেওয়া পদক্ষেপ আগামী ১৩ মার্চের মধ্যে জানাতে পুলিশকে নির্দেশ দিয়েছে আদালত।
রোববার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
১৩ মার্চ মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা।
গৃহীত পদক্ষেপ ওই সময়ের মধ্যে আদালতকে জানাতে ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
আদালত একইসঙ্গে জালিয়াতির মাধ্যমে জামিন আবেদন করায় হলফকারী মিজানুর রহমানের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না সাত দিনের মধ্যে তা জানানোরও নির্দেশ দিয়েছে।
মেয়েকে তার সাবেক প্রেমিকের কাছে বিয়ে দিতে রাজি না হওয়ায় গত ২৪ মার্চ বাংলাদেশ নার্সারি মালিক সমিতির মহাসচিব সাদিকুর রহমান (৫৫) ও তার স্ত্রী রোমানা নার্গিসকে (৫০) তাদের গুলশানের কালাচাঁদপুরের বাসায় হত্যা করা হয়।
ওই ঘটনায় পরে মিথুন ও রুবেলকে গ্রেপ্তার করা হয়। গত ২৩ জানুয়ারি নথি জালিয়াতি করে তারা হাইকোর্ট থেকে জামিন নিয়ে বেরিয়ে আসেন।
জামিন পাওয়ার পর রুবেল-মিথুন মামলার সাক্ষী ও নিহত দম্পতির কন্যাদের হুমকি দিচ্ছিল বলে বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হলে আইনজীবী মনজিল মোরসেদ বিষয়টি আদালতের নজরে আনেন।
এতে আদালত জামিন বাতিল করে যথাসম্ভব দ্রুত ওই আসামিদের গ্রেপ্তার নিশ্চিত করতে দ্রুত বিচার ট্রাইব্র"নাল-৩ ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে নির্দেশ দেয় গত ৯ ফেব্র"য়ারি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/২১২৯ ঘ.
bdnews24