ঢাকা, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপ ক্রিকেটে আয়ারল্যান্ডকে হারানোয় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
শুক্রবার রাতে এক বিবৃতিতে তিনি দলের অধিনায়ক, খেলোয়াড় ও কোচসহ কর্মকর্তাদের অভিনন্দন জানান।
রাতে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আয়ারল্যান্ডকে ২৭ রানে হারায় বাংলাদেশ।
দলের দপ্তর সম্পাদক রহুল কবির রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, "বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলের অবিস্মরণীয় বিজয়ে আমি দলের অধিনায়কসহ সবাইকে অভিনন্দন জানাচ্ছি।''
বিজয়ের এই ধারা খেলোয়াড়রা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিএনপি চেয়ারপারসন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২২৫০ ঘ.
bdnews24