নড়াইল, ফেব্রয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইলের লোহাগড়া উপজেলায় আগুনে পুড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে মাকড়াইল গ্রামে নিহত আম্বিয়া (৪) ওই গ্রামের হাসান খানের মেয়ে।
লোহাগড়া থানার উপ-পরিদর্শক আইয়ুব আলী বলেন, বিদ্যুতের শর্ট সাকির্ট থেকে হাসান খানের বসতঘরে আগুন লাগে। ওই সময় আম্বিয়া ঘরের মধ্যে ঘুমিয়ে ছিল।
আগুন নিয়ন্ত্রণে আসার পর মৃত আম্বিয়াকে ঘরের মধ্যে পাওয়া যায়।
এছাড়া আগুনে দুই লাখের বেশি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৩৭ ঘ.
bdnews24