২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোবিন্দগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষে পাঁচজনের মৃত্যু

জেলার গোবিন্দগঞ্জে মাইক্রোবাস-বাস মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হন ১০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2011, 12:41 PM

Updated : 24 Aug 2022, 02:35 PM

গাইবান্ধা, ফেব্রুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলার গোবিন্দগঞ্জে মাইক্রোবাস-বাস মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হন ১০ জন। শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার বোয়ালিয়ায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আবু সাইদ সাংবাদিকদের বলেন, ঘটনাস্থলে একজন, গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দু'জন এবং বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে দু'জন মারা যায়। নিহতরা হলেন- হেলাল উদ্দিন (৪৮), তার মেয়ে রুমা বেগম (২৬) ও রুমার ছেলে সিফাত বাবু (৬) এবং ইতিরানী (৭) ও অনন্যা (১০)। হেলাল উদ্দিন তার আরেক নাতির জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে বগুড়ার শাহজাহানপুরের কাকনতা নিজ গ্রাম থেকে মাইক্রোবাসে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার রথেরবাজার গ্রামে যাচ্ছিলেন বলে জানান ওসি। পুলিশ বাস ও মাইক্রোবাসটি আটক করেছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/ডিডি/১৮২৪ ঘ.