২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না'গঞ্জে নয়টি ঘর পুড়ে গেছে

সোনারগাঁও উপজেলার হাড়িয়া বৌদ্দপাড়া এলাকায় বুধবার রাতে আগুনে নয়টি ঘর পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2011, 06:15 PM

Updated : 24 Aug 2022, 02:34 PM

নারায়ণগঞ্জ, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোনারগাঁও উপজেলার হাড়িয়া বৌদ্দপাড়া এলাকায় বুধবার রাতে আগুনে নয়টি ঘর পুড়ে গেছে। তিন বছরের একটি শিশু নিখোঁজ রয়েছে। আগুন নেভাতে গিয়ে আহত হন অন্তত ১০ জন। এলাকাবাসী ও দমকলকর্মীরা দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। শিরিনা, দিলু, ইকবাল, মোক্তার ও সুমিসহ আহতদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বৌদ্দাপাড়া এলাকার ব্যবসায়ী রবিউল্লাহর বাড়িতে আগুনের সূত্রপাত ঘটে। আগুনের শিখা ৩০/৪০ ফুট উপরে উঠে যায়। আগুনে ৯টি ঘরের আসবাবপত্র, টিভি, ফ্রিজ ও নগদ প্রায় ৬ লাখ টাকা পুড়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০০০ ঘ.