২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ 'হত্যাকারী' চরমপন্থী গ্রেপ্তার

পাবনার বেড়া উপজেলায় এক চরমপন্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে এক বছর আগে তিন পুলিশ সদস্যকে হত্যার অভিযোগ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2011, 10:09 AM

Updated : 24 Aug 2022, 02:34 PM

পাবনা, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার বেড়া উপজেলায় এক চরমপন্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে এক বছর আগে তিন পুলিশ সদস্যকে হত্যার অভিযোগ রয়েছে। পুলিশ জানিয়েছে, বুধবার সকাল ৯টার দিকে জোপুড়া থেকে কিসমত মন্ডলকে (২৯) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। কিসমতের বাড়ি রাজবাড়ীর পাংশা উপজেলার সাদাচর গ্রামে। তিনি সর্বহারা পার্টির নিজাম বাহিনীর সদস্য এবং পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী বলে জানান বেড়া থানার ওসি শেখ জিল্লুর রহমান। তিনি বলেন, ২০১০ সালের ২০ জুলাই রাত ৮টার দিকে উপজেলার রাজধরদিয়া হাট এলাকায় ঢালারচর পুলিশ ফাঁড়ির তিন পুলিশ সদস্যসহ চারজনকে ব্রাশফায়ার করে একদল চরমপন্থী। এতে এসআই কফিলুদ্দিনসহ তিনজন পুলিশ নিহত হন। কিসমতে বর্তমানে থানায় রাখা হয়েছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমআই/১৬১০ ঘ.