২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সারা বছর নতুন বই চাই'

শুধু মেলার এক মাসে বই প্রকাশ করার সংস্কৃতি পছন্দ নয় বলে মন্তব্য করেছেন খ্যাতিমান কথা সাহিত্যিক হাসান আজিজুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2011, 07:18 PM

Updated : 24 Aug 2022, 02:33 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুধু মেলার এক মাসে বই প্রকাশ করার সংস্কৃতি পছন্দ নয় বলে মন্তব্য করেছেন খ্যাতিমান কথা সাহিত্যিক হাসান আজিজুল হক। মঙ্গলবার বিকালে বাংলা একাডেমীর অমর একুশে গ্রন্থমেলায় তিনি সাংবাদিকদের বলেন, নতুন বই শুধু এই মেলার এক মাস জুড়েই প্রকাশ হয়। সারা বছর আর কোনো নতুন বই পাওয়া যায় না। "লেখকরা কি তাহলে সারা বছর সুখ নিদ্রা দেয়?" কয়েকদিন আগে কবি আসাদ চৌধুরী মেলায় এসে বলেছিলেন, উৎসবের আমেজের কারণে এই মাসকে ঘিরে সবার আগ্রহ অন্যরকম থাকে। এছাড়া প্রকাশকদের ভেতরেও শুধু এই মাসকে ঘিরে নতুন বই ছাপানোর উত্তেজনা কাজ করে। ফলে লেখকরা আসলে সারাবছর ধরে নতুন বইয়ের কাজ করে, যা ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়। মঙ্গলবার ছিল মেলার ২২তম দিন। শেষ সপ্তাহের বই কেনাচোর উৎসবও চলছে। এদিন দল বেঁধে একবারে তারিকা বানিয়ে বই কিনতে আনের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী রাশেদ, সায়েম, ফয়সাল, দোলা ও তন্বী। কোন কোন লেখকের কোন কোন বই কিনবেন তার তালিকা তৈরি করে এনেছেন এই পাঁচ বন্ধু। তন্বী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লিস্ট না করে আনলে অনেক বইয়ের ভিড়ে যদি একটা পছন্দের বইও বাদ পড়ে তখন খুব খারাপ লাগে। এবার তারা আট হাজার টাকা নিয়ে এসেছেন জানিয়ে বলেন, প্রত