২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অজ্ঞান পার্টির শিকার ব্যাংক কর্মকর্তা

অজ্ঞান পার্টির শিকার জনতা ব্যাংকের এক কর্মকর্তা মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2011, 06:35 PM

Updated : 24 Aug 2022, 02:33 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অজ্ঞান পার্টির শিকার জনতা ব্যাংকের এক কর্মকর্তা মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। দুর্বৃত্তরা তার সঙ্গে থাকা একলাখ টাকা নিয়ে গেছে বলে তার পরিবারের সদস্যরা অভিযোগ করেন। দুপুরে সায়েদাবাদ বাস স্ট্যান্ড এলাকা এমদাদ হোসেন (৫৫) নামের ওই কর্মকর্তাকে অজ্ঞান অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এমদাদ শরীয়তপুর থেকে ঢাকা ফিরছিলেন। অজ্ঞান অবস্থায় মহসিন বাছেত নামের এক ব্যক্তি তাকে হাসপাতালে নিয়ে আসেন। পরে পরিবারের সদস্যরা হাসপাতালে আসেন। এমদাদের সঙ্গে থাকা একলাখ টাকা খোয়া গেছে বলে পরিবারের সদস্যরা জানান। এমদাদ হোসেন জনতা ব্যাংকের সায়েদাবাদ শাখায় কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/ডিডি/০০৩১ ঘ.