বগুড়া, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার মহাস্থানগড়ের পরিস্থিতি দেখতে আসা একটি উচ্চ পর্যায়ের পরিদর্শন দলের সামনে মঙ্গলবার বিক্ষোভ করেছে এলাকার লোকজন।
এ সময় বিক্ষোভকারীরা বিভিন্ন শ্লোগান দেয়। তারা মহাস্থানগড়ের কাস্টডিয়ান (তত্ত্বাবধায়ক) নাহিদ সুলতানার অপসারণ দাবি করে।
তারা স্থানীয় রায়নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল খালেক ও বেসরকারি টেলিভিশন বাংলাভিশনের ক্যামেরাম্যান মতিয়ার রহমানকে মারধর করে।
মহাস্থান মাজারের অদূরে চলা খনন কাজের জন্য দেওয়া সীমানা খুঁটি ভেঙে ফেলে তারা। খনন কাজে ব্যবহৃত কিছু যন্ত্রপাতি ভাঙে বলেও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি জানান।
পরিদর্শন দলের মধ্যে ছিলেন- সংস্কৃতি সচিব সুরাইয়া বেগম, প্রত
bdnews24