ঢাকা, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতারণা মামলায় 'পদ্মকুড়ি' অনুষ্ঠানের প্রধান নির্বাহীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। সেইসঙ্গে অনুষ্ঠান সমন্বয়কের সম্পত্তি জব্দ করারও আদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক এ জি এম আল মাসুদ ওই অনুষ্ঠানের প্রধান নির্বাহী মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স ও সমন্বয়ক আবুল কাশেম সোহাগের বিরুদ্ধে এ আদেশ দেন।
পদ্মকুড়ি নৃত্য প্রতিযোগিতার পুরস্কারের চেক নিয়ে প্রতারণার অভিযোগে গত বছর ১০ মার্চ 'ক্ষুদে নৃত্য শিল্পী' শ্রাবন্তী তাদের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি দায়ের করে। সে খুলনার রুপসা বাসস্ট্যান্ড এলাকার ১১ নম্বর বেলায়েত হোসেন সড়কের বাসিন্দা।
মামলার পর ওইদিনই আসামিদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
শ্রাবন্তীর আইনজীবী বিধান চন্দ্র সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আদালতে হাজির না হওয়ায় প্রিন্সের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।"
মামলায় প্রিন্স জামিন পেলেও সোহাগ পলাতক রয়েছেন। কিন্তু জামিনের পর প্রিন্স আর আদালতে হাজির হননি।
মামলায় অভিযোগ করা হয়, সারা দেশজুড়ে অনুষ্ঠিত পদ্মকুড়ি নৃত্য প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম স্থান অধিকার করে শ্রাবন্তী। অনুষ্ঠানটি ২০০৯ সালে বেসরকারি টেলিভিশন বৈশাখী চ্যানেলে স
bdnews24