ঢাকা, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে হিযুবত তাহরীরের কর্মী সন্দেহে গ্রেপ্তার করা তিন সদস্যকে হেফাজতে (রিমান্ডে) নিয়ে তিন দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।
মঙ্গলবার বিকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক কেশব রায় চৌধুরী এ অনুমতি দেন।
ওই তিন কর্মী হলেন- মাসুদ রানা (২৬),মহিনউদ্দিন (১৯), মো. তৌফিক আহমেদ (২৪)।
রোববার গভীর রাতে সিদ্ধেশ্বরী বালুর মাঠ এলাকায় সরকারবিরোধী পোস্টার লাগানোর সময় তাদের আটক করা হয়।
এদের মধ্যে দুইজন রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এবং অন্যজন কলেজছাত্র।
সন্ত্রাস বিরোধী আইনের মামলায় রমনা থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা জাকির হোসেন জিজ্ঞাসাবাদে সাতদিন সময় চেয়েছিলেন।
এর আগে গত ২০ জানুয়ারি তারিখে ঝিগাতলা থেকে একই সংগঠনের ছয় সদস্যকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে পাঠানো হয়েছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/২১৫২ ঘ.
bdnews24