২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে জাল নোটসহ গ্রেপ্তার ১

সিলেট নগরীর সুরমা মার্কেট এলাকা থেকে জাল টাকার নোটসহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2011, 01:50 PM

Updated : 24 Aug 2022, 02:33 PM

সিলেট, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট নগরীর সুরমা মার্কেট এলাকা থেকে জাল টাকার নোটসহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃত ইকবাল হোসেন (১৯) সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চেচাইকান্দি গ্রামের রতন মিয়ার ছেলে। র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সোমবার রাতে র‌্যাব-৯ এর একটি দল ইকবালকে গ্রেপ্তার করে। সে সময় তার কাছ থেকে এক হাজার টাকার ২৭টি জাল নোট উদ্ধার করা হয়। উদ্ধার করা জাল নোটসহ ইকবালকে কোতয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। কোতয়ালি থানার ওসি খন্দকার নওরোজ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইকবালকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৯৩০ ঘ.