সিলেট, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-নগরীর একটি বাসার সবাইকে অজ্ঞান করে সোমবার রাতে এক শিশুকে চুরি করেছে তাদের কথিত ভাড়াটিয়ারা।
সুবিদবাজারের ফাজিলচিস্ত আবাসিক এলাকা এ ঘটনা ঘটে।
তারা ওই বাড়ি থেকে দুই ভরি স্বর্ণালংকার, পাসপোর্ট, তিনটি মোবাইল ফোন সেট ও নগদ ৭/৮ হাজার টাকাও নিয়ে গেছে বলে পুলিশ জানিয়েছে।
কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) সালাহ উদ্দিন জানান, ফাজিলচিস্ত এলাকার ১৭৮/৩ নম্বর বাসার মালিক অমিনা খাতুন তার ভাগ্নী ও ছেলেমেয়েদের নিয়ে থাকেন।
১০/১২ দিন আগে মাসুদ ও তার স্ত্রী শিল্পী ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা পরিচয় দিয়ে তাদের একটি ঘর ভাড়া নেয়।
তারা তাদের ছবি ও জাতীয় পরিচয়পত্রও বাড়িওয়ালাকে দেয়।
সোমবার রাতে কোনো এক সময় মাসুদ ও শিল্পী কৌশলে বাড়িওয়ালার পরিবারের সাত সদস্যকে অজ্ঞান করে লাভলী বেগমের ছয় মাসের ছেলে আরমান আহমদ সানীকে নিয়ে যায়।
সানীর বাবা ছইল মিয়া সিলেটের কোম্পানীগঞ্জে পাথর কোয়ারীকে কাজ করেন।
তারা আলমিরার তালা ভেঙে অন্যান্য মালামালের সঙ্গে তাদের জমা রাখা জাতীয় পরিচয়পত্র ও ছবি নিয়ে গেছে বলেও পুলিশ কর্মকর্তা জানান।
এ ঘটনায় অমিনা খাতুন বাদী হয়ে কোতয়ালি থানায় একটি মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯১৩ ঘ.
bdnews24