২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আপিল বিভাগে চার বিচারপতি নিয়োগ

আপিল বিভাগে চারজন নতুন বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2011, 11:03 AM

Updated : 24 Aug 2022, 02:34 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আপিল বিভাগে চারজন নতুন বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তরা হলেন, বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা, বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি মো. ইমান আলী। মঙ্গলবার আইন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, 'শপথ নেওয়ার দিন হতে উল্লেখিত বিচারপতিদের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক নিয়োগ করা হলো।' রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সং্িবধানের ৯৫ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে এই নিয়োগ দিয়েছেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জেকে/১৬৫৯ ঘ.