পিরোজপুর, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিরোজপুরের জিয়ানগর উপজেলায় উত্ত্যক্ত করার দায়ে এক বখাটেকে ৬ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী তোফায়েল হোসেন মঙ্গলবার সকালে এই আদেশ দেন।
অভিযুক্ত শুভঙ্কর ভক্ত (৩০) কালাইয়া গ্রামের মৃত্যুঞ্জয় ভক্তের ছেলে।
জিয়ানগর থানার ওসি আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সকালে স্কুলে যাওয়ার পথে সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণীর এক ছাত্রীর ওড়না টেনে নেয় শুভঙ্কর। টহল পুলিশ বিষয়টি দেখে তাকে গ্রেপ্তার করে ম্যাজিষ্ট্রেটের কাছ নিয়ে যায়।
তিনি জানান, শুভঙ্কর প্রতিদিন রাস্তায় দাঁড়িয়ে স্কুল ছাত্রীদের যাতায়াতের পথে বিভিন্ন অশালীন অঙ্গভঙ্গি ও কটুক্তি করে উত্ত্যক্ত করতো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৬০৪ ঘ.
bdnews24