নওগাঁ, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলার নিয়ামতপুর উপজেলা সদরে শহীদ মিনারে ফুল দেওয়ার সময় মাদ্রাসার ৪র্থ শ্রেণীর ছাত্রীকে উত্ত্যক্ত করায় ভ্রাম্যমাণ আদালত এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে।
নিয়ামতপুর থানার ওসি সারোয়ার হোসেন জানান, সোমবার সকাল ৮টায় নিয়ামতপুর উপজেলা সদরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেওয়ার সময় রবিউল ইসলাম নামে এক যুবক ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে। তাকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হয়। সকাল সাড়ে ১০টায় আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোল্লা মিজানুর রহমান তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
নওগাঁ জেলার রানীনগর উপজেলার মঙ্গলপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে রবিউল। তিনি নিয়ামতপুর রুপালী ব্যাংকের পাহারাদার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২২০০ ঘ.
bdnews24