ঢাকা, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে সোমবার পুলিশ-সন্ত্রাসী গোলাগুলিতে এক সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়েছে। এ সময় আরেক সন্ত্রাসীকেও অস্ত্রসহ গ্রেপ্তার করে পুলিশ।
বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
গুলিবিদ্ধ হয় সন্ত্রাসী মো. লিটন (৩২)। আটক সন্ত্রাসীর নাম কাওয়া জসিম (৩৩)।
গুলশান থানার ওসি কামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ত্রাসী লিটন, কাওয়া জসিম ও মোতালেব ওই বস্তিতে লুকিয়ে আছে- এ খবর পেয়ে পুলিশের একটি দল বস্তির আশপাশে অবস্থান নেয়। বিকালে সন্ত্রাসীরা বাইরে বের হওয়ার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়লে লিটন গুলিবিদ্ধ হয়।
লিটনের দেহে পাঁচটি গুলি বিদ্ধ হয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ সময় জসিমকে একটি বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয় বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এইচএ/২০৩৯ ঘ.
bdnews24