রাজশাহী, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীতে পৃথক ঘটনায় ছুরিকাঘাতে সোমবার দুই চিকিৎসক আহত হয়েছেন।
এরা হলেন- বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথলজী বিভাগের চিকিৎসক ডা. নিরঞ্জন চন্দ্র বশাক ও নওগাঁর সাপাহার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. মাসরুর হোসেন।
তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনেরই বাড়ি রাজশাহীতে।
এর মধ্যে সকাল ১০টার দিকে নগরীর কাজীহাটা এলাকায় নিরঞ্জন চন্দ্র হামলার শিকার হন। প্রায় একই সময়ে রাজশাহী মেডিকেল কলেজ এলাকায় হামলার শিকার হন মাসরুর।
রাজপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) পরিমল কুমার সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সওদাগর নামে এক যুবক পূর্ব শত্র"তার জের ধরে ডা. নিরঞ্জনের ওপর হামলা চালায়।"
তিনি বলেন, "প্রেম ঘটিত কারণে ডা. মাসরুরের ওপর হামলা হয়ে থাকতে পারে। এ সময় তিনি বান্ধবীর সঙ্গে গল্প করছিলেন।"
হামলার ঘটনায় দু'টি মামলা হয়েছে বলেও জানান এসআই পরিমল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/১৮১১ ঘ.
bdnews24