২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোর দুর্ঘটনা: দুই গেটম্যান বরখাস্ত

যশোরে ট্রেনের ধাক্কায় বাসযাত্রী হতাহতের ঘটনায় রেলক্রসিংয়ের দুই গেটম্যানকে বরখাস্ত করা হয়েছে। (ফলোআপ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2011, 01:29 PM

Updated : 24 Aug 2022, 02:33 PM

যশোর, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যশোরে ট্রেনের ধাক্কায় বাসযাত্রী হতাহতের ঘটনায় রেলক্রসিংয়ের দুই গেটম্যানকে বরখাস্ত করা হয়েছে। কর্তব্যে অবহেলার অভিযোগে রেলওয়ে কর্তৃপক্ষ রোববার তাদের বরখাস্ত করে বলে জানিয়েছেন যশোর রেলস্টেশনের স্টেশন মাস্টার গাজী আমিরুল ইসলাম। বরখাস্তকতৃরা হলেন- রুবেল আহমেদ ও বসির মিয়া। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে যশোরের রাজারহাট রেলক্রসিংয়ে ঢাকা থেকে খুলনাগামী চিত্রা এক্সপ্রেসের ধাক্কায় এ কে ট্রাভেলসের একটি বাসের চার যাত্রী নিহত হন। আহত হন কমপক্ষে ৩০ জন। দুর্ঘটনা তদন্তে রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা সুজিত কুমার বিশ্বাসকে আহবায়ক করে পাঁচ সদস্যের কমিটি করা হয়। স্টেশন মাস্টার আমিরুল সাংবাদিকদের জানান, যে সময় দুর্ঘটনাটি ঘটেছে তখন রেলক্রসিংয়ে দায়িত্বে ছিলেন রুবেল ও বসির। তারা দু'জনই ঘুমিয়ে ছিলেন। দুর্ঘটনার পর তারা দু'জনই গা ঢাকা দেন। তিনি জানান, তদন্ত কমিটি দায়িত্বে অবহেলার বিষয়টি কর্তৃপক্ষকে নিশ্চিত করার পর তাদের বরখাস্ত করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯২৪ ঘ.