২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে বাসচাপায় নিহত ৩

গোপালগঞ্জে পৃথক দুটি বাসচাপায় তিন জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2011, 08:46 AM

Updated : 24 Aug 2022, 02:33 PM

গোপালগঞ্জ, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জে পৃথক দুটি বাসচাপায় তিন জন নিহত হয়েছে। পুলিশ জানায়, রোববার সকাল ১১টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার গোপালগঞ্জ-বাঁশবাড়িয়া সড়কের পাটগাতী মালোপাড়া এলাকায় ও শনিবার সন্ধ্যায় কাশিয়ানী উপজেলার ধূসর সেতুতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কাশিয়ানী উপজেলার পিঙ্গলিয়া গ্রামের হান্নান মুন্সি (৪২) ও ভ্যানচালক শামীম সরদার (১৮) এবং টুঙ্গিপাড়ার গিমাডাঙ্গা গ্রামের মশিউর রহমান শেখের স্ত্রী লাকী বেগম (৩০)। টুঙ্গিপাড়া থানার ওসি মাজহারুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাঁশবাড়িয়া থেকে গোপালগঞ্জগামী একটি বাস লাকী বেগমকে বহনকারী ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার ওপর ছিটকে পড়েন এবং বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। কাশিয়ানী থানার ওসি সৈয়দ আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উপজেলার ধূসর সেতুর কাছে একটি বাসের ধাক্কায় ভ্যানযাত্রী হান্নান ও চালক শামীম ছিটকে পড়ে। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে তারা মারা যান। ময়নাতদন্তের জন্য তাদের লাশ গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৪৪৫ ঘ.