২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে বিএনপি নেতা গ্রেপ্তার

চাঁদাবাজির মামলায় রাজিবপুর উপজেলা বিএনপি সভাপতি মোখলেছুর রহমানকে শনিবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2011, 06:36 PM

Updated : 24 Aug 2022, 02:32 PM

কুড়িগ্রাম, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজির মামলায় রাজিবপুর উপজেলা বিএনপি সভাপতি মোখলেছুর রহমানকে শনিবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, গত ১৩ ফেব্র"য়ারি আব্দুল মান্নান নামের এক ব্যক্তির কাছে ২০ হাজার টাকা দাবি করেন এবং আঘাত করে তার মাথা ফাটিয়ে দেন মোখলেছুর রহমান। ওই ঘটনায় মান্নানের ছোট ভাই শহিদুর রহমান বাদী হয়ে শনিবার মোখলেছুরকে এক নম্বর আসামি করে থানায় একটি মামলা করেন। রাজিবপুর থানার ওসি মো. সেলিম বলেন, শহিদুর রহমানের করা চাঁদাবাজি মামলায় মোখলেছুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০২১ ঘ.