২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্রসহ জামায়াত নেতার ছেলে গ্রেপ্তার

খুলনায় শুক্রবার রাতে অস্ত্রসহ এক জামায়াত নেতার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2011, 12:55 PM

Updated : 24 Aug 2022, 02:33 PM

খুলনা, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনায় শুক্রবার রাতে অস্ত্রসহ এক জামায়াত নেতার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার শাহ মো. শোয়েব আবদুল্লাহ (২৫) জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য শাহ মোহাম্মদ রুহুল কুদ্দুসের ছেলে বলে পুলিশ জানিয়েছে। নগরীর সোনাডাঙ্গার লুকাস কলোনি থেকে তাকে গ্রেপ্তার করা হয় শনিবার দুপুরে মুখ্য মহানগর হাকিম মো. বারকেুজ্জামান তাকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের হেফাজতে নেওয়ার আবেদন মঞ্জুর করেন। সোনাডাঙ্গা থানার ওসি মো. শহীদুল হক সাংবাদিকদের বলেন, নগরীর মন্নুজান স্কুলের মোড়ে নিয়মিত তল্লাশিকালে পুলিশ মোটরসাইকেল আরোহী শোয়েব ও তার এক সহযোগীকে থামতে বললে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পুলিশ ধাওয়া করে শোয়েবকে আটক করলেও সহযোগী পালিয়ে যায়। শোয়েবের দেহ তল্লাশি করে আমেরিকার তৈরি একটি পিস্তল পাওয়া যায় বলে ওসি জানান। এ ঘটনায় সোনাডাঙ্গা থানার উপ-পরিদর্শক সুজিত মণ্ডল বাদী হয়ে একটি মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮৫৪ ঘ.