২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি-আ. লীগ সভা ঘিরে ১৪৪ ধারা শাহজাদপুরে

এক স্থানে এক সময়ে বিএনপি ও আওয়ামী লীগ সভা ডাকায় সিরাজগঞ্জের শাহজাদপুরে ১৪৪ ধারা জারি করে সব ধরনের সমাবেশ নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2011, 05:01 AM

Updated : 24 Aug 2022, 02:33 PM

সিরাজগঞ্জ, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক স্থানে এক সময়ে বিএনপি ও আওয়ামী লীগ সভা ডাকায় সিরাজগঞ্জের শাহজাদপুরে ১৪৪ ধারা জারি করে সব ধরনের সমাবেশ নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন। রবীন্দ্র কাচারিবাড়ী মিলনায়তনে শনিবার সকাল ১১টায় পৌরসভার নবনির্বাচিত মেয়রকে সংবর্ধনা দেওয়ার অনুষ্ঠান ছিলো বিএনপির। একই সময়ে আওয়ামী লীগ সেখানে সমাবেশের ঘোষণা দেয়। দুই পক্ষের সমাবেশকে কেন্দ্র করে গোলযোগের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে শাহজাদপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম আহমেদ সাংবাদিকদের জানিয়েছেন। শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কাচারিবাড়ী ও আশেপাশের এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে। শাহজাদপুর থানার উপ-পরিদর্শক ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০৩০ ঘ.