২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে পাটকলে আগুন

ফরিদপুর সদর উপজেলায় একটি পাটকলে অগ্নিকাণ্ড হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2011, 04:01 PM

Updated : 24 Aug 2022, 02:32 PM

ফরিদপুর, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফরিদপুর সদর উপজেলায় একটি পাটকলে অগ্নিকাণ্ড হয়েছে। উপজেলার শিবরামপুরে অবস্থিত আজিজ জুট ফাইবার্স নামের এই কারখানায় শুক্রবার দুপুরে আগুন লাগে বলে দমকল ও কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে কারখানার গুদামে দুপুর পৌনে ১টার দিকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন পাটকলটির মহাব্যবস্থাপক (জিএম) সুজিত কুমার মিত্র। তিনি সাংবাদিকদের কাছে দাবি করেন, আগুনে গুদামে থাকা আট হাজার মণ পাট পুড়ে গেছে। ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন ব্যবস্থাপক রফিকুল ইসলাম জানান, দমকল কর্মীরা দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০২ ঘ.