২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টুম্পা হত্যা: সাইদ ৫ দিনের রিমান্ডে

রাজধানীর স্কুলছাত্রী টুম্পাকে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত সাইদুর রহমান সাইদকে ৫ দিনের হেফাজতে নিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2011, 05:25 PM

Updated : 24 Aug 2022, 02:32 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর স্কুলছাত্রী টুম্পাকে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত সাইদুর রহমান সাইদকে ৫ দিনের হেফাজতে নিয়েছে পুলিশ। টুম্পার পরিবার বলছে, এ হত্যাকাণ্ডের পেছনে সম্ভাব্য তিনটি কারণ থাকতে পারে। তবে পুলিশ বলছে, তারা এখনো এ ব্যাপারে নিশ্চিত নয়। নয় মাস আগে পরিবারের বড় ছেলে আল কাউসার মাসুদের লাশ উদ্ধারের পর বুধবার সকালে নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ লোহার ব্রিজের নিচে আয়েশা চৌধুরী টুম্পার লাশ পাওয়া যায়। তাদের মামা নজরুল ইসলাম বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাদের প্রথম সন্দেহ গ্রেপ্তার হওয়া যুবক সাইদুর রহমান সাইদকে ঘিরে। সন্দেহের তালিকায় এর পরেই রয়েছে পাড়ার কিছু বখটে যুবক। তিনি বলেন, "পাড়ার কিছু যুবক টুম্পাকে উত্ত্যক্ত করতো। কিছুদিন আগে তাদের কয়েকজনকে আমি নিজে গিয়ে চড় থাপ্পর মেরেছি।" এর বাইরে টুম্পার ভাই মাসুদের শশুর বাড়ির লোকজনকেও সন্দেহ করছেন পরিবারের সদস্যরা। এ ঘটনায় টুম্পার বাবার দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মোক্তার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা কোনো কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারিনি। সবদিক খেয়াল রেখেই মামলার তদন্ত চলছে।" টুম্পার মামা নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১৪ ফেব্র"য়ারি বিকালে টুম্পা ৬/৪ সেগুনবাগিচার বাসা থেকে বের হয়। সন্ধ্যার পর বাসায় না ফেরায় বিভিন্ন জায়গায় খোঁজ নেওয়া হয়। পরে জানা যায় পুরাতন ঢাকা বোরগান উদ্দিন কলেজের প্রথম বর্ষের ছাত্র সাইদুর রহমান সাইদের সঙ্গে তাকে শহীদ মিনার এলাকায় দেখা গেছে। রাতেই সাইদকে রাজধানীর শাহবাগ থানায় নিয়ে আসে পুলিশ। সাইদ পুলিশকে জানায়, সে রাত সাড়ে ৯টা পর্যন্ত টুম্পার সঙ্গে বিশ্ববিদ্যালয় এলাকায় ঘোরাঘুরি করেছে। এরপর তার সঙ্গে আর টুম্পার যোগাযোগ হয়নি। মঙ্গলবার থানায় এসে হাজিরা দেওয়ার মুচলেকা রেখে সাইদকে ছেড়ে দেয় পুলিশ। এরপর মোবাইল ট্র্যাক করে পুলিশ জানতে পারে, সর্বশেষ সোমবার রাত ১টায় সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে এক খালাত ভাইয়ের সঙ্গে কথা বলেছে টুম্পা। মঙ্গলবার রাতে সাইদ থানায় হাজিরা দিতে গেলে পুলিশ তাকে আটক করে। বুধবার সকালে সিদ্দিরগঞ্জ শানারপাড় রসুলবাগের বটতলা লোহারব্রিজের নিচে বিল থেকে পুলিশ টুম্পার লাশ উদ্ধার করে। টুম্পার মামা নজরুল ইসলাম লাশ সনাক্ত করেন। পরে শাহবাগ থানা থেকে পুলিশ গিয়ে টুম্পার লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এদিকে লাশ পাওয়ার পরপরই টুম্পার বাবা আমানতউল