ঢাকা, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শ্যামপুরের মিরহাজীর বাগে এক অগ্নিকাণ্ডে কয়েকটি বসত ঘর পুড়ে গেছে। এতে কেউ হতাহত হয়নি।
দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ফরহাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরহাজীর বাগ জেলে পাড়ায় ৪২/৪৩ নম্বর বাড়িতে আগুন লাগে। এতে ওই বাড়ির ৪/৫ টি ঘর পুড়ে যায়।
দমকল বাহিনীর দুটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/কেএমএস/২১০৫ ঘ.
bdnews24