২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনে কাটা পড়ে একজন নিহত

রাজধানীর গেন্ডারিয়ায় ট্রেনে কাটা পড়ে একজন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2011, 11:41 AM

Updated : 24 Aug 2022, 02:32 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর গেন্ডারিয়ায় ট্রেনে কাটা পড়ে একজন নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে গেন্ডারিয়া রেল গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিচয় জানা যায়নি। তার বয়স ৩৫ বছর হবে বলে ধারণা করছে পুলিশ। তার পরনে চেক লুঙ্গি ও চেক শার্ট ছিলো। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোফাজ্জল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ট্রেনের ধাক্কায় একটি পা ও একটি হাত প্রায় কেটে গেছে। শামীম নামে এক ব্যক্তি তাকে গেন্ডারিয়া রেল গেইট এলাকা থেকে হাসপাতালে নিয়ে আসেন। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিডি/১৭৩৩ ঘ.