ঢাকা, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের তিনজন যুগ্ম-সচিবের পদে রদবদল করা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক আদেশে বৃহস্পতিবার এ রদবদল হয়।
কর ন্যায়পাল কার্যালয়ের নিবন্ধক (রেজিস্ট্রার) পদে প্রেষণে কর্মরত যুগ্ম-সচিব শুধাংশু শেখর বিশ্বাসকে অর্থ বিভাগের যুগ্ম-সচিব পদে বদলি করা হয়েছে।
সেতু বিভাগের যুগ্ম-সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক মইজুল সাহান খানকে বাংলাদেশ ট্যারিফ কমিশনের সদস্য পদে বদলি করা হয়েছে।
মইজুল সাহান খানের পদে স্থলাভিষিক্ত হয়েছেন ট্যারিফ কমিশনের সদস্য জিয়াউদ্দিন আহমেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৭২১ ঘ.
bdnews24