২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যাশনাল সার্ভিস: কুড়িগ্রামে আরো সাড়ে ৯ হাজার চাকরি

ন্যাশনাল সার্ভিসের আওতায় কুড়িগ্রামে দ্বিতীয় ধাপে ৯ হাজার ৫৩২ জন বেকার চাকরি পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2011, 10:03 AM

Updated : 24 Aug 2022, 02:32 PM

কুড়িগ্রাম, ফেব্রুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ন্যাশনাল সার্ভিসের আওতায় কুড়িগ্রামে দ্বিতীয় ধাপে ৯ হাজার ৫৩২ জন বেকার চাকরি পেয়েছেন। এই নিয়ে দুই ধাপে জেলার ১৯ হাজার ৪৮২ জন ২ বছরের জন্য অস্থায়ী ভিত্তিতে চাকরি পেলেন। এর মধ্যে ১২ হাজার ৯৬৮ জন ছেলে এবং ৬ হাজার ৫১৪ জন মেয়ে বলে বুধবার জানিয়েছে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর নির্বাচনী প্রতিশ্র"তি অনুযায়ী এ কর্মসূচি চালু করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছর ৬ মার্চ কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে কর্মসূচির উদ্বোধন করেন। জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক আকবর আলী খান সাংবাদিকদের জানান, দ্বিতীয় ধাপে চাকরি প্রাপ্তদের মধ্যে ৬ হাজার ২০৯ জন ছেলে এবং ৩ হাজার ৩২৩ জন মেয়ে। এদের গত ১৫ সেপ্টেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয়। গত ৮ ফেব্রুয়ারি এদেরকে ২ বছরের জন্য অস্থায়ী ভিত্তিতে ৩৯টি দপ্তরে চাকুরির আদেশ দেওয়া হয়। মঙ্গলবার এরা কর্মস্থলে যোগদান করেছে। এরমধ্যে কুড়িগ্রাম সদরে ১ হাজার ৪৩১, ভূরুঙ্গামারীতে ৯৭৯, নাগেশ্বরীতে ১ হাজার ৩৯৪, ফুলবাড়ীতে ১ হাজার, রাজারহাটে ১ হাজার, উলিপুরে ১ হাজার ৫৫০, চিলমারীতে ১ হাজার, রৌমারীতে ১ হাজার এবং রাজিবপুরে ১৭৮ জন নিয়োগ পেয়েছেন বলে জানান আকবর আলী। মাধ্যমিক ও তদুর্ধ্ব শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন ১৮ থেকে ৩৫ বছর বয়সী বেকাররা ন্যাশনাল সার্ভিসের আওতায় এ সুযোগ পাচ্ছেন। কুড়িগ্রাম জেলায় ৪০ হাজারেরও বেশি বেকার পর্যায়ক্রমে চাকরি পাবেন বলে জানান আকবর আলী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৬০১ ঘ.