২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে শ্বশুর-পুত্রবধূর ৬ মাস দণ্ড

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় গাঁজা বিক্রির অপরাধে শ্বশুর ও পুত্রবধুকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2011, 08:56 AM

Updated : 24 Aug 2022, 02:32 PM

রাজবাড়ী, ফেব্রুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় গাঁজা বিক্রির অপরাধে শ্বশুর ও পুত্রবধুকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম মাহববুল করিম এ রায় দেন। উপজেলার বহরপুর গ্রাম থেকে আক্কাছ আলী (৬০) ও তার পুত্রবধূ আয়না বেগমকে (৩৫) গাঁজাসহ হাতেনাতে আটক করে এ দণ্ড দেওয়া হয়। এটিএম মাহববুল করিম জানান, গোপনে খবর পেয়ে সকাল ৬টার দিকে আক্কাছ আলীর বাড়িতে অভিযান চালিয়ে সাত পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। তিনি জানান, একই অভিযোগে এর আগেও আক্কাছ ও আয়না আটক হয়েছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৪৫৩ ঘ.