২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে বিপুল সংখ্যক উত্তেজক বড়ি উদ্ধার

জয়পুরহাটে দশ লক্ষাধিক টাকা মূল্যের বিপুল সংখ্যক যৌন উত্তেজক বড়ি উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2011, 08:36 AM

Updated : 24 Aug 2022, 02:32 PM

রাজশাহী, ফেব্রুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাটে দশ লক্ষাধিক টাকা মূল্যের বিপুল সংখ্যক যৌন উত্তেজক বড়ি উদ্ধার করা হয়েছে। র‌্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা জেলার সদর থানাধীন খঞ্জনপুর হাইস্কুল মোড় এলাকায় অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করে। এর মধ্যে রয়েছে ভারতীয় ৩৫ হাজার ৮৪০টি যৌন উত্তেজক সেনেগ্রা ট্যাবলেট এবং ব্যাথানাশক ৪৯ হাজার নিম ট্যাবলেট। যৌন উত্তেজক বড়ির মূল্য দশ লাখ ষাট হাজার আটশত টাকা। এসময় ২০১টি শার্টপিস এবং ১ হাজার ৩০০ ইমিটেশন চুড়ি উদ্ধার করা হয়। র‌্যাব-৫ রাজশাহীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ঘটনায় পাঁচবিবি থানার নাকরগাছি এলাকার ভুট্টু মিয়া (২৮) ও মো. আলীম (৩৫) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই বড়ি অবৈধভাবে ভারত থেকে আনা। গ্রেপ্তারকৃতদের রাতে পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৪২৭ ঘ.