২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে নসিমনের ধাক্কায় নিহত ১

রাজবাড়ীর পাংশা উপজেলায় শ্যালো ইঞ্জিন চালিত নসিমনের ধাক্কায় একজন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2011, 08:01 AM

Updated : 24 Aug 2022, 02:32 PM

রাজবাড়ী, ফেব্রুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ীর পাংশা উপজেলায় শ্যালো ইঞ্জিন চালিত নসিমনের ধাক্কায় একজন নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মৌরাট ইউনিয়নের জাগীর মালঞ্চ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত ইউসুফ আলী (৬২) একই উপজেলার বাগদুলি গ্রামের বাসিন্দা। পাংশা থানার উপ-পরিদর্শক (এসআই) নাসির হোসেন জানান, ইউসুফ আলী বাইসাইকেল চালিয়ে পাংশা যাচ্ছিলেন। জাগীর মালঞ্চ এলাকায় বিপরীতমুখী নসিমনটি তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। তিনি বলেন, এরপর ইউসুফকে আশঙ্কাজনক অবস্থায় পাংশা স্বাস্থ্য কমপে