২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি শিক্ষার্থীদের বাস ভাংচুর

ভাড়া নিয়ে বিরোধের জের ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাস ভাংচুর করেছে শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2011, 04:44 PM

Updated : 24 Aug 2022, 02:31 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাড়া নিয়ে বিরোধের জের ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাস ভাংচুর করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সংলগ্ন মল চত্ত্বরে জিয়া হলের কয়েকজন শিক্ষার্থী মৈত্রী পরিবহনের একটি যাত্রিবাহী বাসে এ ভাংচুর চালায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঝিগাতলা থেকে শাহবাগ যেতে দুইজন ছাত্র ওই বাসে ওঠে। পরে তাদের সঙ্গে ভাড়া নিয়ে বাসের হেলপারের কথা কাটাকাটি হলে তারা হলের ছাত্রদের খবর দেয়। এরপর তারা বাসটি শাহবাগ থেকে মল চত্ত্বরে এনে এতে ভাংচুর চালায়। এ বিষয়ে ঢাবি প্রক্টর অধ্যাপক কে এম সাইফুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জিয়া হলের ছাত্ররা বাসটি ভাংচুর করেছে বলে আমি শুনেছি। তবে কারা ভাংচুর করেছে এ বিষয়ে নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২২৪২ ঘ.