২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপের তিনদিন ঢাকার শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি

বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধন ও বাংলাদেশের দুটি খেলার দিন ১৭ ও ১৯ ফেব্র"য়ারি এবং ১৯ মার্চ ঢাকা মহানগরীর সব শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছুটি ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2011, 01:44 PM

Updated : 24 Aug 2022, 02:31 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধন ও বাংলাদেশের দুটি খেলার দিন ১৭ ও ১৯ ফেব্র"য়ারি এবং ১৯ মার্চ ঢাকা মহানগরীর সব শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছুটি ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর বাসভবনে আইসিসি বিশ্বকাপ ক্রিকেটের জাতীয় সাংগঠনিক কমিটির এক সভায় সিদ্ধান্ত হয় ১৯ ফেব্র"য়ারি ও ১৯ মার্চ ঢাকা ও চট্টগ্রামে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছুটি থাকবে। বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় আসরের উদ্বোধন হবে ১৭ ফেব্র"য়ারি ঢাকায়। ১৯ ফেব্র"য়ারি মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম খেলায় ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ১৯ মার্চ বাংলাদেশ খেলবে দক্ষিণ আফ্রিকার সঙ্গে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/আরএ/১৯৩৯ ঘ.