ঢাকা, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যাত্রাবাড়ীর ঢাকা-চট্টগ্রাম সড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক স্কুলছাত্র ও তার মা নিহত হয়েছে।
মঙ্গলবার বেলা ১২টার দিকে রায়েরবাগ মাতুয়াইল মাতৃসদন হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত রিফাত খান (১০) ও তার মা রেবেকা ইয়াসমিন (৪০) কদমতলীর উষাধারা'র আট নম্বর সেক্টরে থাকতেন।
রিফাত ডগাইর উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র। তার বাবা মনজুর হোসেন একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য।
ঘটনার পর জনতা সড়কে দুটি গাড়ি ভাংচুর করে বলে স্থানীয়রা জানায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী ফারুক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রিফাতকে নিয়ে তার মা ওই সড়ক পারাপারের সময় ঢাকা থেকে মতলবগামী যাত্রীবাহী একটি বাস দুজনকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।"
যাত্রাবাড়ী থানার ওসি কেএম আবুল কাসেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমককে জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এলএন/আরএ/এমআই/১৮২০ ঘ.
bdnews24