২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে অপহরণকারী সন্দেহে আটক ৮

অপহরণকারী সন্দেহে জয়পুরহাটে পৃথক অভিযানে আটজনকে আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2011, 02:37 PM

Updated : 24 Aug 2022, 02:31 PM

জয়পুরহাট, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপহরণকারী সন্দেহে জয়পুরহাটে পৃথক অভিযানে আটজনকে আটক করেছে র‌্যাব। রোববার ও সোমবার দু'টি পৃথক অভিযান চলাকালে এক শিশু ও এক কিশোরীকে উদ্ধারও করা হয়। একটি মাইক্রোবাস জব্দ করা হয়। জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার আলমগীর হোসেন সাংবাদিকদের বলেন, রোববার দিনাজপুরের হিলি ফকিরপাড়ার নিজ বাড়ি থেকে অপহৃত হয় রাশেদ বাবু (৫)। তার বাবার অভিযোগ পয়ে রাত ১০টায় দিনাজপুরের ভবানীপুর রেল স্টেশনের পাশ থেকে শিশু রাশেদকে উদ্ধার করা হয়। ওই সময় মিলন ও দিল হোসেন নামের দু'জনকে আটক করা হয়। শিশুটিকে তার বাবার কাছে দেওয়া হয়েছে। রাশেদের বাবা এনামুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অপহরণকারীরা মোবাইল ফোনে তার কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেছিলো। অপরদিকে সোমবার দুপুরে জয়পুরহাটের জেল গেট এলাকায় এক কিশোরীকে অপহরণের সময় মাইক্রোবাসসহ ছয়জনকে আটক করেছে র‌্যাব। এরা হলো- কালাই উপজেলার শাহিনুর, ফিরোজ, সুলতান, আমিরুল, ছাইদুর এবং জয়পুরহাট সদর হাসপাতাল এলাকার আনোয়ার। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে র‌্যাব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০৩৪ ঘ.