চট্টগ্রাম, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের মিরসরাই উপজেলায় আগুনে পাঁচটি বসতঘর পুড়ে গেছে।
সোমবার সকাল ৮টার দিকে উপজেলার মধ্যম মিঠানালা গ্রামের মাদির বাড়িতে বৈদুত্যিক গোলযোগ থেকে আগুন লাগে।
আগ্রাবাদ দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের কর্মী বিশু দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ১০টার দিকে দমকল বাহিনীর একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন, আগুনে প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৯২৬ ঘ.
bdnews24