২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাটগ্রামে মন্দিরে চুরি: আটক ৫

পাটগ্রামের পাটেশ্বরী মন্দির থেকে চারটি মূর্তি ও একটি আচমন পাত্র চুরি হয়েছে। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2011, 01:20 PM

Updated : 24 Aug 2022, 02:31 PM

লালমনিরহাট, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-পাটগ্রামের পাটেশ্বরী মন্দির থেকে চারটি মূর্তি ও একটি আচমন পাত্র চুরি হয়েছে। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করেছে। রোববার গভীর রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা। পুলিশ সোমবার সন্দেহভাজন ৫ যুবককে আটক করেছে। এরা হলেন- মন্দির সংলগ্ন আব্দুর রশিদ (১৩), জুয়েল রায় কুন্ডু (২৪), মিলন শীল কর্মকার (২৯), সাহেবডাঙ্গা গ্রামের অপু খাঁন (২৭) ও বাধেরপাড় গ্রামের বাবু হোসেন (১২)। এ ঘটনায় মন্দির কমিটির সাধারণ সম্পাদক পাটগ্রাম থানায় সোমবার সকালে একটি মামলা করেন। মন্দির কমিটির সাধারণ সম্পাদক রণজিৎ কুমার সাহা সাংবাদিকদের জানান, মন্দির চত্বরের গোবিন্দ মন্দিরের তালা ভেঙ্গে দুস্কৃতকারীরা একটি অষ্টধাতুর রাধা-গোবিন্দ, একটি গোপাল, একটি পিতলের গোবিন্দ, একটি রাধারানীর মূর্তি ও একটি আচমন পাত্র চুরি করে। তিনি মূর্তিগুলো উদ্ধারের জন্য প্রশাসনের কাছে দাবি জানান। লালমনিরহাট জেলা পুলিশ সুপারের নির্দেশে পাটগ্রাম থানা পুলিশের তিনটি টহল টিম শহরে নজর রাখছে। ট্রাফিক পুলিশও সরকারি কলেজের সামনে চেক পোস্ট বসিয়েছে বলে জানিয়েছে পুলিশ। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুরশিদুল করিম মোহাম্মদ ইসতেশাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আটক ৫ যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/পিডি/১৭৩১ ঘ.