২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে হামলায় পুলিশ ও ছাত্রলীগকর্মী আহত

যশোর শহরের পুরাতন কসবা এলাকায় বোমা হামলায় এক পুলিশ কনস্টেবল এবং ছাত্রলীগের চার কর্মী আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2011, 03:23 AM

Updated : 24 Aug 2022, 02:31 PM

যশোর, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোর শহরের পুরাতন কসবা এলাকায় বোমা হামলায় এক পুলিশ কনস্টেবল এবং ছাত্রলীগের চার কর্মী আহত হয়েছে। শনিবার রাত ১১টার দিকে চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ডের সামনে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। হামলার সময় গুলিও ছোড়া হয়। কোতোয়ালি থানার ওসি মোয়াজ্জেম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চায়ের দোকানে বসা ছাত্রলীগকর্মীদের লক্ষ করে বোমা ও গুলি চালায় সন্ত্রাসীরা। তাতে টহলরত পুলিশ কনস্টেবল মোহাম্মদ আশরাফও (৩০) আহত হন। ওসি বলেন, ১৫ থেকে ২০ জন সন্ত্রাসী অন্তত ১৫টি বোমার বিস্ফোরণ ঘটায় এবং ১২ রাউন্ড গুলি ছোড়ে। আহত অন্যরা হলেন- বাবুল (৩০), মনিরুল (২৮), শিমুল (২৭) ও মানিক (২৯)। তাদের সবারই বাড়ি পুরাতন কসবার কাজীপাড়ায়। আহতদের যশোর আড়াইশ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে বাবুলের অবস্থা গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন। আহত মনিরুল সাংবাদিকদের বলেন, বাচ্চু, মিঠু, মিলনসহ ১৫/২০ জন সশস্ত্র সন্ত্রাসী তাদের ওপর হামলা চালিয়ে স্টেডিয়ামপাড়া সড়ক দিয়ে দক্ষিণ দিকে চলে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/০৯১০ ঘ.