২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে বাসের ধাক্কায় নিহত দুই

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2011, 04:19 PM

Updated : 24 Aug 2022, 02:30 PM

মুন্সীগঞ্জ, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ সময় বাসটি রাস্তার পাশে পড়ে গেলে ১৮ জন আহত হয়। শনিবার বিকাল সাড়ে ৫ টায় ঢাকা-মাওয়া মহাসড়কের উমপাড়ায় এ দুর্ঘটনায় নিহতরা হলেন- শ্রীনগর উপজেলার ষোলঘর খৈয়াগাঁও গ্রামের শহিদুল ইসলাম (৪৭), পাকিরাপাড়া গ্রামের নুরুল ইসলাম (৪৮)। আব্দুল হান্নান (৪৩) নামের একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যালে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সহকারী পুলিশ সুপার কামরুল ইসলাম জানান, ঢাকা থেকে দোহারগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে মহাসড়রকের পাশে খাদে পড়ে যায়। তিনি বলেন, আহতদের মধ্যে ১৭ জন হলেন বাসযাত্রী এবং একজন মোটরসাইকেলের আরোহী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০৭ ঘ.