২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরাইলে গ্রামবাসীর সংঘর্ষে আহত ১৫

পূর্ব বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় দু'দল গ্রামবাসীর সংঘর্ষে মহিলা শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2011, 02:27 PM

Updated : 24 Aug 2022, 02:30 PM

ব্রাহ্মণবাড়িয়া, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পূর্ব বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় দু'দল গ্রামবাসীর সংঘর্ষে মহিলা শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার লো-পাড়া গ্রামে এ সংঘর্ষ হয় গ্রামের ঈসা মিয়া ও জাহের মিয়ার সমর্থকদের মধ্যে। আহত লো-পাড়া গ্রামের সফর আলী (২৫), রহমত আলী (২২), আব্দুল আহাদ (৩০), আবুল কাশেম (২১), নাছিমা (১৭), নাসিমা (১৭) ও হেলেনা বিবিকে (৩৫) ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শী আব্দুল হান্নান মুন্সি সাংবাদিকদের বলেন, এলাকার জাহের মিয়ার সঙ্গে প্রতিবেশী ঈসা মিয়ার মধ্যে মামলা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে দুপুরে ঈসা মিয়ার লোকজন জাহের মিয়ার সমর্থকদের ওপর হামলা চালালে সংঘর্ষ শুরু হয়। সরাইল থানার ওসি সুভাষ চন্দ্র সাহা বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। কোনো পক্ষ অভিযোগ দেয়েনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০১৯ ঘ.