যশোর, ফেব্রুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৃহত্তর যশোরের বিভিন্ন পৌরসভায় মেয়র ও কাউন্সিলর নির্বাচনে বিজয়ীরা শপথ নিয়েছেন।
যশোর জেলা পরিষদ মিলনায়তনে মাগুরা ঝিনাইদহ নড়াইল ও যশোর জেলার ১৫ মেয়র, ১৩৫ কাউন্সিলর ও ৪৪ জন মহিলা কাউন্সিলরকে শপথ পাঠ করান খুলনা বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান।
যশোর জেলা প্রশাসক মো. নূরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের বিভাগীয় পরিচালক আব্দুল হান্নান বিশ্বাস, পুলিশ সুপার কামরুল আহসান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদ প্রমুখ।
তবে যশোর বাঘারপাড়া পৌরসভার একটি ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর নির্বাচনের ফলাফল ঘোষণা না হওয়ায় একজন শপথ নিতে পারেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৪২০ ঘ.
bdnews24