২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাংশায় ব্যবসায়ী অপহরণ

রাজবাড়ীর পাংশা উপজেলায় বৃহস্পতিবার রাতে এক ব্যবসায়ীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2011, 02:12 PM

Updated : 24 Aug 2022, 02:30 PM

রাজবাড়ী, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম)- রাজবাড়ীর পাংশা উপজেলায় বৃহস্পতিবার রাতে এক ব্যবসায়ীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। মাচপাড়া বাজার থেকে অপহৃত সুকুমার দাস (৪৫) ওই বাজারে ধান চালের ব্যবসা করেন। তার বাড়ি উপজেলার তামিলি দুর্গাপুর গ্রামে। স্থানীয় মাচপাড়ায় একটি ভাড়া বাসায় থাকেন তিনি। এ ঘটনায় সুকুমার দাসের ছোটভাই মনি কুমার দাস শুক্রবার সকালে পাংশা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, রাত সাড়ে ৯টার দিকে ৫/৬ জন সশস্ত্র ব্যক্তি তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে মারধর করতে করতে একটি প্রাইভেটকারে তুলে নিয়ে যায়। পাংশা থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন বলেন, তাকে উদ্ধারে জন্য বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে। মুক্তিপণের দাবিতে তাকে অপহরণ করা হয়ে থাকতে পারে বলেই তিনি ধারণা করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০১০ ঘ.