২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় ভারতীয় পণ্যবাহী ট্রলার আটক

বঙ্গোপসাগরের বরগুনার উপকূল এলাকা থেকে ভারতীয় পণ্যবাহী একটি ট্রলার আটক করেছে উপকূলরক্ষা বাহিনী (কোস্ট গার্ড)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2011, 01:43 PM

Updated : 24 Aug 2022, 02:30 PM

বরগুনা, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরের বরগুনার উপকূল এলাকা থেকে ভারতীয় পণ্যবাহী একটি ট্রলার আটক করেছে উপকূলরক্ষা বাহিনী (কোস্ট গার্ড)। বৃহস্পতিবার রাতে কুয়াকাটা থেকে ১০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে লতাচাপলী থেকে আটক ওই ট্রলারে প্রায় সাড়ে চার কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি, থ্রিপিসসহ বিভিন্ন মালামাল ছিল। কোস্ট গার্ড কন্টিনজেন্টের পাথরঘাটার কমান্ডার লেফটেন্যান্ট হাসানুজ্জামান সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার বিকালে বিষখালী নদীর মোহনা থেকে ট্রলারটিকে ধাওয়া শুরু করে রাত ৮টার দিকে লতাচাপলীতে গেলে চোরাকারবারিরা নামবিহীন ট্রলারটি নদীর তীরে নোঙর করে পালিয়ে যায়। এর আগে কোস্ট গার্ড সদস্যরা ট্রলারটিকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯৪৩ ঘ.