ঢাকা, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা-সার্কের প্রথম নারী মহাসচিব হলেন মালদ্বীপের সাবেক অ্যাটর্নি জেনারেল ফাতিমাত ধিয়ানা সাঈদ।
দশম মহাসচিব হিসেবে তিনি ড. শীল কান্ত শর্মার স্থলাভিষিক্ত হবেন। ড. শীল তার মেয়াদ শেষ করেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক যীশু রায় চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সার্কের ৩৩তম মন্ত্রী পর্যায়ের বৈঠকে সর্বসম্মতিক্রমে ধিয়ানা সাঈদকে মহাসচিব মনোনীত করা হয়।
গত ৮ ও ৯ ফেব্র"য়ারি ভুটানের রাজধানী থিম্পুতে এ বৈঠকে বাংলাদেশ ছাড়াও ভুটান, ভারত, পাকিস্তান, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএল/জেকে/২২২৮ ঘ.
bdnews24