২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ডাকাতের হামলায় নিহত ১

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ডাকাত দলের হামলায় একজন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2011, 07:38 AM

Updated : 24 Aug 2022, 02:30 PM

সিরাজগঞ্জ, ফেব্রুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ডাকাত দলের হামলায় একজন নিহত হয়েছে। নিহত তফিজ উদ্দিন (২৫) উপজেলার তালা গ্রামের মকবুল হোসেনের ছেলে। পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ১১টার দিকে মকবুল হোসেনের বাড়িতে ডাকাতদল হামলা চালায়। এ সময় তাদের অস্ত্রের আঘাতে তফিজ গুরুতর আহত হয়। উল্লাপাড়া থানার পুলিশ পরিদর্শক তাজুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাতেই তফিজকে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার ভোরে ঢাকা নেওয়ার পথে তফিজ মারা যায়।" ঘটনাটি পরিকল্পিত জানিয়ে পুলিশ কর্মকর্তা তফিজ উদ্দিন জানান, মটর সাইকেল কেনার জন্য নগদ ১ লাখ ১০ হাজার টাকা বাড়িতে রেখেছিলো তফিজ। ওই টাকা নিতেই ডাকাতদল ওই বাড়িতে হানা দেয়। ডাকাতরা ১ লাখ ১০ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন লুট করে বলে জানান তিনি। ঘটনাস্থল থেকে দুটি ককটেল উদ্ধার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৩২৯ ঘ.