২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশেষ প্রতিবেদনদোররায় নিহত হেনাকে উত্ত্যক্ত করতেন মাহবুব

দোররার শিকার হয়ে মারা যাওয়া কিশোরী হেনা আক্তারকে উত্ত্যক্ত করতেন মাহবুব হোসেন। শরিয়তপুর থেকে ফিরে সায়েদুল ইসলাম তালাতের প্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2011, 06:23 PM

Updated : 24 Aug 2022, 02:29 PM

সায়েদুল ইসলাম তালাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক শরীয়তপুর থেকে ফিরে ঢাকা, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দোররার শিকার হয়ে মারা যাওয়া কিশোরী হেনা আক্তারকে উত্ত্যক্ত করতেন হত্যামামলার প্রধান আসামি মাহবুব- জানিয়েছেন হেনার বাবা ও বোন। হেনার পরিবার বলছে, প্রথমে ২৩ জানুয়ারি রাতে মাহবুব, তার স্ত্রী শিল্পী ও অন্য আত্মীয়স্বজনের বেধড়ক মারধর এবং পরদিন সালিশে দোররার শিকার হয় হেনা। পুলিশ বলছে, তদন্তে যৌন নির্যাতন বা হয়রানির অভিযোগ বা প্রমাণ পাওয়া গেলে পরবর্তীতে অভিযোগপত্রে তা অর্ন্তভুক্ত করা হবে। প্রথম দফা ময়নাতদন্তে ধর্ষণ বা নির্যাতনের কোনো চিহ্ন না পাওয়ার বিষয় নিয়ে একটি দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশ হয় সোমবার। ওই সংবাদের প্রেক্ষিতে হেনার লাশ পুনঃময়নাতদন্তে স্বপ্রণোদিত হয়ে নির্দেশ দেয় হাইকোর্ট। দ্বিতীয় দফা ময়নাতদন্ত হয় ঢাকায়। পুনঃময়নাতদন্তের প্রতিবেদনে বলা হয়েছে, তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তবে ধর্ষণের আলামত পাওয়া যায়নি। সর্বশেষ যে সালিশের ফতোয়ার শিকার হয়ে হেনা মারা যায় তার আগেও অন্তত একবার সালিশের ঘটনা ঘটে। এজাহারে দেওয়া অভিযোগ হেনার মৃত্যুর পর নড়িয়া থানায় ১৮ জনকে আসামি করে হত্যা মামলা করেন তার বাবা দরবেশ খাঁ। প্রধান আসামি মাহবুবসহ ইতিমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার এজাহারে বলা হয়, প্রায় এক মাস আগে মাহবুব হেনাকে ফুসলিয়ে ভালোবাসার সম্পর্ক গড়ে তোলে। ২৩ জানুয়ারি রাতে মাহবুব ঢাকা থেকে এসে হেনাদের ঘরের বাথরুমের সামনে দাঁড়িয়ে হেনার সঙ্গে কথা বলছিলেন। এ সময় মাহবুবের স্ত্রী শিল্পীসহ আরো কয়েকজন তাদের দেখতে পায়। তখন তারা হেনাকে মুখে কাপড় চেপে ধরে পাশের একটি ঘরে নিয়ে যায়। সেখানে হেনাকে এলোপাথারি মারধর করা হয়। পরদিন সালিশ হলে মাহবুবকে ৫০ হাজার টাকা জরিমানা ও ২০১টি দোররা এবং হেনাকে ১০১টি দোররা মারার রায় হয় বলে এজাহারে উল্লেখ করা হয়। মাহবুবকে ১৫/১৬টি দোররা মারা হলেও এলোপাথারি দোররা মারায় হেনা অসুস্থ হয়ে পড়ে। এজাহার অনুযায়ী, হেনা হাসপাতালে ছয়দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় স্থানীয় মেম্বার ইদ্রিস শেখের হুমকি-ধামকির কারণে দরবেশ খাঁ বাধ্য হয়ে তাকে বাসায় নিয়ে আসেন। একদিন পরে ৩১ জানুয়ারি সন্ধ্যায় হেনাকে নড়িয়া হাসপাতালে নেওয়া হলে হেনা মারা যায়- উল্লেখ করে এজাহারে বলা হয়, এ মৃত্যুর জন্যে মারধরকারীরা, দোররা মারা ও সালিশ বৈঠকে উপস্থিতরা দায়ী। নানারকম হয়রানি করতেন মাহবুব নড়িয়া থানার চামটা ইউনিয়নের চামটায় হেনাদের বাড়িটি বিলের মাঝখানে। কয়েকঘরের ওই বাড়িতে বিদ্যুৎ নেই। বাড়িতে পাঁচ থেকে ১০ গজের দূরত্বে পরপর পাঁচটি ঘর। তিন ভাইয়ের পরিবারের সদস্যরাই এসব ঘরে থাকেন। দরবেশ খাঁর ভাই রবিউল খাঁয়ের ছেলে মাহবুব। হেনাকে যে ঘরে মারধর করা হয় সেখান থেকে হেনাদের ঘরের দূরত্ব প্রায় পাঁচ গজ। হেনার বাবা দরবেশ খাঁ ও বোন রেহেনার অভিযোগ, মাহবুব হেনাকে প্রায়ই উত্ত্যক্ত করতেন। রাস্তায় নানারকম হয়রানি করতেন। এ কারণে আগেও একবার সালিশ বসেছিল। বাবা ও বোন জানান, হেনার বিয়ের সময় মাহবুবকে ৭৫ হাজার টাকা দিতে বলা হয় ওই সালিশে। তবে ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি। মামলার তদন্ত কর্মকর্তা নড়িয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আসলাম উদ্দিন মোল্ল