২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রয়োজনে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ: অর্থমন্ত্রী

শেয়ার বাজারের সিন্ডিকেট ভাঙতে প্রয়োজনে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ গঠনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2011, 05:45 PM

Updated : 24 Aug 2022, 02:29 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ার বাজারের সিন্ডিকেট ভাঙতে প্রয়োজনে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ গঠনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এছাড়া মার্চের মধ্যে শেয়ার বাজারে নতুন কিছু আইপিও আসবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। সাংসদ জহিরুল হক ভুঞা মোহন বুধবার জাতীয় সংসদে অভিযোগ করেন, একই ব্যক্তি, একই সিন্ডিকেট ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ব্রোকারশিপ লাইসেন্স ও মেম্বারশিপ নিয়ে কারসাজি করছে। এই সিন্ডিকেট ভাঙতে ব্রোকারশিপ লাইসেন্স উন্মুক্ত করে দেওয়া হবে কি না, তা জানতে চান তিনি। এর জবাবে অর্থমন্ত্রী বলেন, শেয়ার বাজারের সিন্ডিকেট ভাঙতে প্রয়োজনে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ গঠনের উদ্যোগ নেওয়া হবে। হাফিজ আহমেদ মজুমদারের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, "কিছু সরকারি প্রতিষ্ঠানের আইপিও আনতে চেয়েছিলাম। কিন্তু বলতে দ্বিধা নেই, আমি ব্যর্থ হয়েছি। তবে কিছু প্রতিষ্ঠান আইপিও তে যেতে চাচ্ছে। বুক বিল্ডিং পদ্ধতি বন্ধ থাকায় আইপিও বাজারে আনতে পারছে না।" "আমি আশা করছি- এই মাসে না হলে সামনের মাসে কিছু নতুন আইপিও আসবে," যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচসি/জেকে/২৩৪৪ ঘ.